ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনের সড়কে তারা এই কর্মসূচি পালন করেন।
ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ঐক্য পরিষদের আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির সভাপতি শামছুল হক মাতুব্বর, সহসভাপতি ফরহাদ হোসেন, লাবনী আক্তার, ইয়ারুন চৌধুরী, শারমিন আক্তার, সাধারণ সম্পাদক মোস্তাফিজ আলম এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অনেকে।
বক্তারা বলেন, অবিলম্বে সরকার যদি ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি করে, তবে তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন। অন্যথায় তিন দফা দাবির প্রতি সাড়া না মিললে সারাদেশেই সহকারী শিক্ষকরা রাজপথে কঠোর আন্দোলনে নামবেন।
রিপোর্টার্স২৪/আয়েশা