| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দরে যাত্রী নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ১

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০৫:৫৩:৫২:পূর্বাহ্ন  |  ১১৭৮৯৩৯ বার পঠিত
বিমানবন্দরে যাত্রী নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ১
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ স্কুল এলাকার কাছে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে মাইক্রোবাস ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মাইক্রোবাসচালক ফটিকছড়ি ভুজপুর নারায়ণহাট এলাকার বাসিন্দা কাওসার। ভোরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা আরও অন্তত পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন দুটি উদ্ধার করে সড়কে চলাচল স্বাভাবিক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই এ সংঘর্ষ ঘটেছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪