| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরের মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০৬:০৫:৩৮:পূর্বাহ্ন  |  ১১৫৮৭৬৪ বার পঠিত
ফরিদপুরের মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় উৎপল সরকার নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। নিহত মাছ ব্যবসায়ী উৎপল সরকার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো উৎপল সরকার আজও আনুমানিক ভোর সাড়ে চারটার দিকে রনকাইলের বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী অটোতে করে এসে উৎপলের ভ্যানের গতি রোধ করে। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভ্যানচালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখে। পরে মাছ ব্যবসায়ী উৎপল সরকারের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, “সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪