| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনাকে ফেরত দিতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০৭:১৪:৫৬:পূর্বাহ্ন  |  ১১৫৮৪৮১ বার পঠিত
শেখ হাসিনাকে ফেরত দিতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে ভারত এখনও ইতিবাচক প্রতিক্রিয়া জানায়নি। তিনি বলেন, “ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে। আমরা তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।”

শুক্রবার (৫ ডিসেম্বর) রংপুরে চার দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দফতরে কোনো তথ্য নেই।

এছাড়া, তিনি জানান, এয়ার অ্যাম্বুল্যান্সের যান্ত্রিক ত্রুটির কারণে এখনও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তবে নির্বাচিত সরকার আসলে তারা আশা করেন, এই কার্যক্রম শেষ করবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪