রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা হ্রাসের পর ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম বুধবার (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং আজ শুক্রবারও (৫ ডিসেম্বর) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার কারণে স্বর্ণের মূল্যে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেট রুপার ভরি দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা