| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০৮:০৮:৪৯:পূর্বাহ্ন  |  ১১৫৭৫৬৮ বার পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সরকারি কর্মচারীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ এবং জানুয়ারি থেকে তা কার্যকর করার দাবি জানান।

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, প্রতি পাঁচ বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও ২০১৫ সালের পর এ দেশে কোনো বেতন বৃদ্ধি হয়নি। অন্যদিকে, গত ১০ বছরে নিত্যপণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা সরকারি কর্মচারীরা বহন করতে পারছেন না।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নবম পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা সরকারি কর্মচারীদের জানিয়েছিলেন, আগামী সরকারই পে-স্কেল বাস্তবায়ন করবেন। তবে কর্মচারীরা তা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবি জানিয়েছেন।

মহাসমাবেশে অন্যান্য বক্তারা ছিলেন মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন এবং খায়ের আহমেদ মজুমদার।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪