| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১০:২৪:১১:পূর্বাহ্ন  |  ১১৯৪৪৯৭ বার পঠিত
ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার রাতে ঢাকার সাভারের কুমারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের হলেন—ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার খলিলুর রহমানের ছেলে সুলতান আহম্মেদ সোনা ও ভুটিয়ারগাতী এলাকার আক্তার হোসেনের ছেলে লাল।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মুরাদ হত্যা মামলার দুই আসামি সাভারে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২৯ নভেম্বর দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি সিটিমোড়ে ইলেকট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করলে আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প। এখন পর্যন্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪