রিপোর্টার্স২৪ ডেস্ক: মাদক, দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) মোহাম্মদপুর থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- শাকিব বাবু (২২), খোরশেদ (৩৫), মনির হোসেন (৩০), সাজ্জাদ হোসেন (২৯), সুলতান (২৮), আল মামুন (২৫), সোহাগ (২৩), হৃদয় তালুকদার (২৩), মুরাদ (২৮), আজমল (৩৫), মাহফুজ (২২), রাশেদ (২৬), কাল্লু ওরফে বিজয় (২০) ও রাকিবুল (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় একজন, দস্যুতায় একজন, চাঁদাবাজিতে একজন, পরোয়ানাভুক্ত পাঁচজন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা