| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাষ্ট্রপতির মিলাদ ও দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১১:৫২:২৫:পূর্বাহ্ন  |  ১১৫২৪০৯ বার পঠিত
খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাষ্ট্রপতির মিলাদ ও দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বঙ্গভবনের সব মসজিদে একযোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি নিজে বঙ্গভবন জামে মসজিদে অংশ নেন এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জুমার নামাজ আদায় করেন।

জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির দোয়া পরিচালনা করেন। এ সময় বিশেষভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যও দোয়া করা হয়।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এবং বঙ্গভবনের অন্যান্য কর্মচারীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪