| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রী সেবা চালু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১১:৫৭:১৪:পূর্বাহ্ন  |  ১১৭১৩৫৮ বার পঠিত
বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রী সেবা চালু

বাউফল প্রতিনিধি : খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শহরে অসহায়, গরিব ও কর্মজীবী মানুষের দৈনন্দিন চলাচলের জন্য ফ্রি যাত্রী সেবা চালু করেছে বাউফল পৌর ছাত্রদল। সংগঠনের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন রাস্তায় চলাচলের জন্য একটি অটোরিকশা সম্পূর্ণ বিনামূল্যে যাত্রী পরিবহন করবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাউফল হাসপাতালের সামনে এই সেবার উদ্বোধন করেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ। উদ্বোধন অনুষ্ঠানে পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল ফাহাদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আমরা এই ফ্রি যাত্রী সেবা চালু করেছি। বাউফলের অসহায়, দুস্থ মানুষ প্রতিদিন চলাচলে অনেক কষ্টে পড়ে। তাদের কষ্ট লাঘব করতেই আমাদের এই ছোট্ট চেষ্টা। সামনে আমরা আরও কয়েকটি অটো ফ্রি সেবায় যুক্ত করব এবং এটিকে নিয়মিত কার্যক্রম হিসেবে চালু রাখার চেষ্টা চলবে।

তিনি আরও বলেন, রাজনীতির উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়া। আমাদের নেত্রী সবসময় মানবিক কাজকে উৎসাহ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ছাত্রদল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ফ্রি যাত্রী সেবা চালু হওয়ার পর থেকেই অনেকেই অটোরিকশায় চড়ে নিজেদের গন্তব্যে পৌঁছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ মানবিক উদ্যোগের ব্যাপক আলোচনা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪