| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিড়িয়াখানায় খাঁচার বাইরে বেরিয়ে গেছে সিংহ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১২:৩৯:১৯:অপরাহ্ন  |  ১২০৩১৪৫ বার পঠিত
চিড়িয়াখানায় খাঁচার বাইরে বেরিয়ে গেছে সিংহ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বাইরে বের হয়ে গেছে। সিংহটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি সিংহটি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, আমাদের মাঠ এরিয়ার একটি খাঁচা থেকে একটি সিংহ পৌনে ৫টার দিকে বাইরে বের হয়েছে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিংহটি এখন পর্যন্ত খাচার পাশে শুয়ে আছে। আমাদের একাধিক গানম্যান পজিশন নিয়ে আছে। একটু মুভ করলেই শুট করে নিয়ন্ত্রণ করতে পারব।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক বলেন, সিংহ এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। আমরা চারদিকে কর্ডন করে আছি। ভয়ের কোনো কারণ নেই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪