| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইনজেকশন দিয়ে খাঁচায় ঢোকানো হলো সিংহীটিকে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১৫:৪৩:৩৭:অপরাহ্ন  |  ১১৯৪০০৯ বার পঠিত
ইনজেকশন দিয়ে খাঁচায় ঢোকানো হলো সিংহীটিকে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বের হওয় যাওয়া সিংহীটিকে ফের নিরাপদে খাঁচায় ঢোকাতে সক্ষম হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এদিকে, ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ট্রাঙ্কুলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে সিংহীটিকে অচেতন করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবার খাঁচায় নেয়। সিংহীটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পশুচিকিৎসক দল সিংহীটির ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

এদিকে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহীটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের কাছে জমা দেবে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ, দর্শনার্থী ও গণমাধ্যমের সহযোগিতা ও উদ্বেগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪