| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে আগুন,একই পরিবারের দগ্ধ ৬

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৩:২৮:১৯:পূর্বাহ্ন  |  ১১৫৬১১৯ বার পঠিত
আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে আগুন,একই পরিবারের দগ্ধ ৬

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের ভয়াবহ লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পাকা মার্কেট এলাকার ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি আবাসিক ভবন। বিস্ফোরণের আগুনে মুহূর্তের মধ্যে দগ্ধ হন পরিবারের সদস্যরা।

দগ্ধরা হলেন মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ছোট্ট শিশু ইভা (৬)। পরবর্তীতে সকাল পৌনে ৮টার দিকে তাদের অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা জলিল মিয়ার মেয়ের জামাই আফরান মিয়া জানান, ভোরে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ করে বাসার গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। পুরো ঘর আগুনে ভরে যায়। চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে খবর পাই এবং দ্রুত তাদের ঢামেকে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সকালে আগারগাঁও থেকে ছয়জন দগ্ধ রোগীকে বার্ন ইউনিটে আনা হয়েছে। তাদের ড্রেসিং চলছে। বর্তমানে দগ্ধের শতাংশ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। পরিবারের সদস্যদের সবারই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গ্যাসের লিকেজ থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সচেতন থাকার পরামর্শও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪