| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান তৃতীয়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৪:০৬:৪০:পূর্বাহ্ন  |  ১১৭৫৯৩৯ বার পঠিত
বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান তৃতীয়

রিপোর্টার্স২৪ ডেস্ক: শনিবার (৬ ডিসেম্বর) বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ, দ্বিতীয় অবস্থানে ভারতীয় রাজধানী দিল্লি, আর বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় অবস্থানে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)অনুযায়ী, সকাল ৯:০৯ মিনিটে এসব শহরের বায়ুর মানের স্কোর প্রকাশ করা হয়।

তালিকার শীর্ষে অবস্থান করা বাগদাদের দূষণ স্কোর ২৮৫ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দিল্লির বায়ুর মানের স্কোর ২৬৪ এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ২৫৪ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। এরপর রয়েছে পাকিস্তানের লাহোর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪