| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের দাবি আদায়ে রাজপথে নামার প্রয়োজন হবে না: বাবুল খান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৪:১৮:৪৯:পূর্বাহ্ন  |  ১১৭০৫১১ বার পঠিত
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের দাবি আদায়ে রাজপথে নামার প্রয়োজন হবে না: বাবুল খান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান বলেছেন, শিক্ষকের মর্যাদা উচ্চকিত করতে হবে এবং তাদের জীবনমান উন্নত করতে আর্থিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের দাবী আদায়ের জন্য কখনোই রাজপথে নামার প্রয়োজন হবে না।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে স্থানীয় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বাবুল খান আরও বলেন, “বিশ্বের অন্যান্য দেশে শিক্ষকদের সম্মানী আকর্ষণীয় হলেও আমাদের দেশে শিক্ষকদের জীবনমান আশাব্যঞ্জক নয়। সুযোগ সুবিধা বাড়ালে ভালো ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে আরও আগ্রহী হবে। প্রাথমিক স্তর থেকেই শিশুদের দক্ষ ও যোগ্য করে তোলার জন্য শিক্ষাব্যবস্থা নতুনভাবে সাজাতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষা সংস্কার কমিশন গঠন করা প্রয়োজন। অতীতকালীন সময়ে শিক্ষকদের জীবনমান উন্নয়ন করা হয়নি। শিক্ষকরা পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন না, তাই তাদের মর্যাদা ও পেশাগত মান উন্নয়নে সক্রিয় ভূমিকা নিতে হবে।

বাবুল খান বলেন, “উৎপাদনমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে এবং উচ্চ শিক্ষায় গবেষণাকে আরও উন্নীত করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ শফি উদদীন মোল্লা, জেলা শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাহাবুব সিদ্দিকী, প্রফেসর এনায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী প্রমুখ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪