| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই হত্যা মামলার আসামিকে নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীর ইশতেহার ঘোষণায় তোলপাড়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৭:০৮:০৭:পূর্বাহ্ন  |  ১১৮০৫৫৮ বার পঠিত
জুলাই হত্যা মামলার আসামিকে নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীর ইশতেহার ঘোষণায় তোলপাড়
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ–৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী এম আকবর আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে ‘জুলাই হত্যা মামলার’ এক আসামির উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, গত ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে ছাত্র–জনতার ওপর হামলা ও নিহতের ঘটনায় করা মামলার ৩৬ নম্বর আসামি মো. জাহিদ হোসেন ইশতেহার ঘোষণার সময় এম আকবর আলীর পাশে দাঁড়িয়ে আছেন। ছবিটি প্রথমে ফেসবুকের বিভিন্ন রাজনৈতিক গ্রুপে ছড়িয়ে পড়ে এবং পরে ব্যাপক সমালোচনার ঝড় তোলে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. আজাদ হোসেন বলেন, জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সাবেক এমপি তানভীর ইমাম, শফিকুল ইসলাম শফি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তি মির্জার ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। আওয়ামী লীগ সরকারের সময় তিনি ‘ব্যাংক লুটসহ নানা অনিয়মে জড়িত ছিলেন’এমন অভিযোগও স্থানীয়ভাবে প্রচলিত।

আজাদ হোসেন আরও অভিযোগ করেন, সেই টাকার বৈধতা দিতে এখন তিনি বিএনপির মনোনীত প্রার্থীর পাশে অবস্থান নিয়েছেন। এমনকি ইশতেহার ঘোষণাতেও তার উপস্থিতি ছিল। এটি বিএনপির জন্য লজ্জাজনক, হতাশাজনক ও নীতিভ্রষ্টতার উদাহরণ। এ বিষয়ে আমরা দলের হাইকমান্ডের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪