নারায়ণগঞ্জ প্রতিনিধি: শহরের নতুন পালপাড়া এলাকার সমীর কর মার্কেটে শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫ টায় আগুন লেগে ৩০টি হোসিয়ারি ও বডি নিটিং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের প্রাথমিক কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এটি শুরু হতে পারে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, যাতায়াতের পথ সংকীর্ণ ও পানির সংকটের কারণে আগুন নেভাতে কিছুটা অসুবিধা হয়েছে। প্রাথমিকভাবে ৩০টি দোকান পুড়ে গেছে জানা গেলেও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম