| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৯:৩৬:০০:পূর্বাহ্ন  |  ১১৯২৫০৭ বার পঠিত
বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা  নাভারণ রেলস্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত বাবু উপজেলায় নাভারণের দক্ষিণ বুরুজবাগান গ্রামের বাসিন্দা মৃত জব্বার হোসেনের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রী ছিলেন বাবু। তিনি দরজার পাশে নীচে বসে ছিলেন। ট্রেনটি নাভারণ রেলস্টেশনে প্রবেশ করার সময় প্ল্যাটফর্মের সঙ্গে পা ধাক্কা লেগে হঠাৎ নিচে পড়ে যান। মুহূর্তেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শার্শা থানার সাব-ইন্সপেক্টর মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪