| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে ডিজির সঙ্গে তর্কের পর চিকিৎসক বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১১:০১:২২:পূর্বাহ্ন  |  ১১৬০৩৬৬ বার পঠিত
ময়মনসিংহে ডিজির সঙ্গে তর্কের পর চিকিৎসক বরখাস্ত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে এক চিকিৎসকের তর্কবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ক্যাজুয়ালিটির ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র বিষয়ক চিকিৎসা অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে একটি সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজি আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের আগে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তুলেন।

এই সময় ক্যাজুয়ালিটির ইনচার্জ ডা. ধনদেব বর্মণ তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। এতে ডিজি ও তার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর ডিজি আবু জাফর তাকে বরখাস্তের নির্দেশ দেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “পরিদর্শনে সেবার মান নিয়ে মহাপরিচালক ও ডা. ধনদেবের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যা মোটেও কাম্য নয়। তবে এখন বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলা যাচ্ছে না।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪