রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশিষ্টজনেরা কার্টুনিস্টদের বিরুদ্ধে মামলা করার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করতে চায় বলে জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন। তিনি বলেন, “অসঙ্গতির বিরুদ্ধে কলম ধরতে যেন কেউ সাহস না পায়, সেজন্যই এসব করা হয়। ভয় দেখানোর এই পদ্ধতি অনেক আগে থেকেই প্রচলিত।”
শনিবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারা হোসেন বলেন, এতে থেমে থাকলে চলবে না, বরং প্রতিবাদ করে যেতে হবে।
আলোচনায় কবি ও কার্টুনিস্ট আহসান হাবিব বলেন, “কার্টুন সহ্য করার মাত্রা প্রমাণ করে সমাজে গণতান্ত্রিক চর্চা কতটা সমৃদ্ধ।”
আলোচকরা আরও জানান, যুগে যুগে কার্টুন প্রতিবাদের মজার উপস্থাপনা হিসেবে কাজ করেছে। বিচক্ষন রাষ্ট্রনায়ক বা অভিযুক্ত ব্যক্তিরা বরং তা থেকে উৎসাহ পেয়েছেন। এতে মানুষের মনে থাকা ক্ষোভ আন্দোলন বা বিক্ষোভে রূপ নিতেও সহায়তা করেছে। ফলে মত প্রকাশের স্বাধীনতা বা কার্টুন প্রকাশ বন্ধ করলে শাসকের বিরুদ্ধে বিক্ষোভ আরও বাড়বে।
দেশের বরেণ্য কার্টুন ও মিম শিল্পীরা মামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/আয়েশা