| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩২১২ মামলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১২:২৪:০২:অপরাহ্ন  |  ১১৭৭৬২৯ বার পঠিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩২১২ মামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: গত দুইদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ হাজার ২১২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। 

শনিবার ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক মতিঝিল বিভাগে ২৩ টি বাস, ৩ টি ট্রাক, ৩১ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ১৮৯ টি মোটরসাইকেলসহ সহ মোট ৪০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক ওয়ারী বিভাগে ৩৯ টি বাস, ৫০ টি ট্রাক, ৪০ টি কাভার্ডভ্যান, ৬০ টি সিএনজি ও ১৭৮ টি মোটরসাইকেলসহ মোট ৪৩৪ টি মামলা হয়েছে। ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৮ টি বাস, ৬ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ১৬০ টি মোটরসাইকেলসহ মোট ৩০৮ টি মামলা হয়েছে। ট্রাফিক মিরপুর বিভাগে ৩২ টি বাস, ২০ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৭১ টি সিএনজি ও ২৯০ টি মোটরসাইকেলসহ মোট ৪৯৯ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক গুলশান বিভাগে ২৮ টি বাস, ৯ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৫৪ টি সিএনজি ও ৩১৯ টি মোটরসাইকেলসহ মোট ৬৩৫ টি মামলা হয়েছে। ট্রাফিক উত্তরা বিভাগে ৪৮ টি বাস, ৪ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ১০১ টি সিএনজি ও ১৬২ টি মোটরসাইকেলসহ মোট ৫২৯ টি মামলা হয়েছে।

ট্রাফিক রমনা বিভাগে ৯ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৭৩ টি মোটরসাইকেলসহ মোট ১৭৭ টি মামলা হয়েছে। ট্রাফিক লালবাগ বিভাগে ২০ টি বাস, ৫ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ১৩৮ টি মোটরসাইকেলসহ মোট ২২৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬৮০ টি গাড়ি ডাম্পিং ও ৩১৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪