| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বিসিক উদ্যোক্তা মেলা শুরু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৪:০৮:১৮:অপরাহ্ন  |  ৪০১৮০০ বার পঠিত
বগুড়ায় বিসিক উদ্যোক্তা মেলা শুরু

বগুড়া প্রতিনিধি: বিসিক জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ শুরু হয়েছে।

শনিবার বিকেলে বগুড়া পৌর এ্যাডওয়ার্ড পার্কে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। 

বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, নাসিব বগুড়ার সহ-সভাপতি একরামুল কবীর আহম্মেদ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপব্যবস্থাপক আবু হাশেম। মেলায় স্টল রয়েছে ৭০ টি। মেলায় বগুড়াসহ বিভিন্ন জেলার উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪