| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৪:২৮:২৩:অপরাহ্ন  |  ১১৮৩৪০৮ বার পঠিত
দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ছবির ক্যাপশন: ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের বিকল ইঞ্জিন উদ্ধারের দুই ঘণ্টা পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইঞ্জিনটি উদ্ধার করা হলে রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। শিডিউল বিপর্যয় হলেও পর্যায়ক্রমে সব ট্রেন ছাড়তে শুরু করেছে বলে জানান শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুরের সাতখামাইর এলাকায় ট্রেনটির ইঞ্জিনে আকস্মিক ত্রুটি দেখা দিলে গতি কমে যায়। ইঞ্জিন থেকে জ্বালানি তেল ও মবিল বেরিয়ে যাত্রীদের গায়ে পড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ট্রেনটি কাওরাইদ স্টেশন ছাড়ার পরপরই ইঞ্জিনে বিকট শব্দ শোনা যায় বলে জানান এক যাত্রী।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। পরে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধারকারী একটি ইঞ্জিন পৌঁছে বিকল ইঞ্জিন উদ্ধার শুরু করে।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইঞ্জিন উদ্ধারের পর নতুন ইঞ্জিন যুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে দেয় কর্তৃপক্ষ। স্টেশন মাস্টার মো. শামীম জানান, ধাপে ধাপে সকল ট্রেনই রুটে চলাচল করছে এবং পরিস্থিতি স্বাভাবিক।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪