| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের লাশ হস্তান্তর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৪:৫৯:৩৪:অপরাহ্ন  |  ১১৬৭১০৬ বার পঠিত
সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের লাশ হস্তান্তর
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধীন জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলামের মরদেহ বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

নিহত হওয়ার এক সপ্তাহ পর শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সীমান্ত পিলার ৬৪/এমপি–র কাছে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ মরদেহটি জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

মরদেহ শনাক্তের পর তা গ্রহণ করেন নিহত শহিদুলের বাবা লস্কর আলী মালিতা, ছোট ভাই রুহুল আমিন, সীমান্ত ইউপি সদস্য শাহিনা খাতুন ও সাইফুল ইসলাম পাকু। টুঙ্গী বিএসএফ ক্যাম্পের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

মহেশপুর ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ নভেম্বর মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭০/এমপি থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করলে টুঙ্গি বিএসএফ ক্যাম্পের সদস্যরা শহিদুলকে গুলি করে হত্যা করে।

ঘটনার পর ৩০ নভেম্বর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নিরস্ত্র বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানায় মহেশপুর ৫৮ বিজিবি।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪