| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৫:০১:০৬:অপরাহ্ন  |  ৪৬২৬৮৮ বার পঠিত
রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

সিনিয়র রিপোর্টার: পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আগামীকাল রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি  দিবে সরকার। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে। শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ১ আগস্ট ২০২৫ থেকে অদ্যাবধি যে সব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে  বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। বর্তমানে দেশি পেঁয়াজের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা  টাকা বিক্রি হচ্ছে। গত দুইদিন আগেও পেঁয়াজের কেজি ছিলো ১১০ থেকে ১২০ টাকা। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪