| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘনা ব্যাংকের নতুন এমডি সৈয়দ মিজানুর রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৫:১২:০১:অপরাহ্ন  |  ৪৪৩৫০১ বার পঠিত
মেঘনা ব্যাংকের নতুন এমডি সৈয়দ মিজানুর রহমান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। শনিবার (৬ ডিসেম্বর) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার মেঘনা ব্যাংকে যোগদানের আগে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৩ সালে নোভার্টিসে (তৎকালীন সিবা-গেইগি বাংলাদেশ লিমিটেড) কর্মজীবন শুরু করেন তিনি। ব্যাংকিং খাতে যুক্ত হওয়ার আগে ইয়ংওয়ান ও বেক্সিমকোতে কাজ করেন। পরবর্তী সময়ে ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মজীবনে ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভেলপমেন্ট, কর্পোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের নানা ক্ষেত্রে দক্ষতা অর্জন করেন তিনি।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশে পেশাদার ও ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক বহু প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নিয়েছেন।

সৈয়দ মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪