| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৫:৫৯:৫৪:অপরাহ্ন  |  ১১৭৩৪৯৪ বার পঠিত
মেহেরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

এসময় তিনি বলেন, আজকে এই শ্রমজীবী মানুষের সমাবেশ থেকে মনে পড়ে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন আমি একজন শ্রমিক এই পরিচয় দিতে আমার গর্ব হয়। আঠারো বছর সংগ্রামের মধ্যদিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত না করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই দেশের মানুষ মাথা উচু করে দাঁড়াবে। আজ সেই নেত্রী যখন অসুস্থ তখন আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের এই সংকটকালীন সময়ে আল্লাহপাক যেন ওনার হায়াৎকে বাড়িয়ে দেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপি'র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। দোয়া মাহফিলে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহাম্মেদ বিজন, জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি এম এ কে খায়রুল বাশার,  পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসিম খান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তুষার, সাংগঠনিক সম্পাদক রমেজ উদ্দীন, হাসানুজ্জামান হিরোক, মনিরুল ইসলাম মনি, আশরাফ উদ্দীন, রাকিব হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও নানা শ্রেণীপেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪