| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হান্নান শাহর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান শাহ রিয়াজুল হান্নান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ২০:২৬:১১:অপরাহ্ন  |  ৪০০৫৪১ বার পঠিত
হান্নান শাহর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান শাহ রিয়াজুল হান্নান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়নকাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁর পুত্র। কথাগুলো বলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার পিতা জীবিত অবস্থায় কাপাসিয়ার জন্য বহু উন্নয়ন করেছেন—ফকির মজনু শাহ সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ অনেক প্রকল্প। তবে এখনো বহু উন্নয়ন কাজ বাকি রয়েছে, যা ছিল আমার পিতার স্বপ্ন। আগামী নির্বাচনে আপনারা আমাকে জয়ী করলে আপনাদের সঙ্গে নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে চাই।

অনুষ্ঠানটি আয়োজন করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক  শিল্পপতি  ফ. ম. মমতাজ উদ্দীন রেনু। পরিচালনা করেন বিএনপি নেতা মো. আবুল বাশার মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আফজাল হোসেন বেপারী, বিএনপির কেন্দ্রীয় নেতা মো. শহীদুল আমিন, বাড়িসাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টারসহ অন্যান্য নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে প্রায় ১,২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪