| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপর আরোহী তরুণের পা ভেঙ্গেছে

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৫:৩৪:০৩:অপরাহ্ন  |  ১৮৮২৬৩০ বার পঠিত
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিজয় (২১) নামে এক তরুণের ডানকাঁধ থেকে হাত বিচ্ছিন্ন হয়েছে। এতে সাথে থাকা আরোহী মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হন।

শনিবার সন্ধ্যায় সোনাইমুড়ী–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে দুইজন রাস্তায় ছিটকে পড়ে। বিজয়ের বিচ্ছিন্ন হাতসহ দুজনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে বিজয়কে ঢাকায় রেফার করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, বিজয়ের ডান হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে। অপর আহত তরুণ হাসপাতালে চিকিৎসাধীন।

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪