| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারিক সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৩:৪৬:১৬:পূর্বাহ্ন  |  ৪৪০১৫৫ বার পঠিত
তারিক সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ অনুষ্ঠিত হচ্ছে অভিযোগ গঠনের শুনানি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। প্রসিকিউশন আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে শুনানিতে অংশ নেবে বলে জানা গেছে।

আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের তিন সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। শুনানির জন্য তাদেরও ট্রাইব্যুনালে আনা হচ্ছে। এ ছাড়া ডিজিএফআইয়ের পাঁচ সাবেক মহাপরিচালকও এই মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আজ অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ। এই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে সাক্ষ্য দিয়েছেন আহত জুলাই যোদ্ধা মো. রইসুল এবং ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।

আজকের শুনানিতে হাসানুল হক ইনু ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বলেও ট্রাইব্যুনাল–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪