| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, শীর্ষে পাকিস্তানের লাহোর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৪:৩৮:১১:পূর্বাহ্ন  |  ১১৪৮৫২৬ বার পঠিত
বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, শীর্ষে পাকিস্তানের লাহোর

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু বিশিষ্ট শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৩১২ রেকর্ড করা হয়েছে। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে সকাল ৯টায় বায়ুমানের স্কোর ছিল ২৪২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ভারতের দিল্লি দ্বিতীয় স্থানে (২৪৯), ভারতের কলকাতা চতুর্থ (২০৭), এবং ভিয়েতনামের হ্যানয় পঞ্চম (২০০) স্থানে অবস্থান করছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০–৫০ হলে বায়ু ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর, এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ। ঢাকার বর্তমান স্কোর অনুসারে শহরের বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি খুব বেশি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪