| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৪:৫২:৫৪:পূর্বাহ্ন  |  ১১৪৮৩৮৩ বার পঠিত
সারাদেশে মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে, এবং ঢাকায় বিশেষ করে দোকানগুলো বন্ধ দেখা গেছে।

ব্যবসায়ীরা আগামী ১৬ ডিসেম্বর কার্যকর হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোন আমদানি খোলা রাখাসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি করছেন। এই দাবিগুলো পূরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি) কর্মসূচির ঘোষণা দেয়। এমবিসিবির সাধারণ সম্পাদক আবু সায়ীদ পিয়াস জানান, ব্যবসায়ীরা সকাল থেকেই সারাদেশে দোকান বন্ধ রেখেছেন এবং বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করছেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তাদের দাবি, কোনো পূর্ব-পরামর্শ ছাড়া হঠাৎ এই নীতি চালু করা হলে বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিপদে পড়বে। ব্যবসায়ীরা বলেন, দেশজুড়ে প্রায় ২৫ হাজার প্রতিষ্ঠান এবং ২০ লাখেরও বেশি মানুষ এই বাজারের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটের বিপুল মজুদও ১৬ ডিসেম্বরের মধ্যে বিক্রি করা অসম্ভব।

এমবিসিবির নেতারা আরও জানিয়েছেন, বর্তমান এনইআইআর কাঠামো অপরিবর্তিত থাকলে বাজারে একচেটিয়া প্রভাব সৃষ্টি হবে। বিদেশি ব্র্যান্ডের একাধিক মডেল একত্রে আমদানি বন্ধ থাকায় কয়েকটি প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণে আসবে, যার ফলে প্রতিযোগিতা হ্রাস পাবে এবং মোবাইল ফোনের দাম বেড়ে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪