| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করলো সড়ক ও জনপথ বিভাগ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৯:২১:২৮:পূর্বাহ্ন  |  ১১৭৫০১৩ বার পঠিত
ঝিনাইদহে ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করলো সড়ক ও জনপথ বিভাগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১২ টায় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর নেতৃত্বে পৌর শহরের কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির, সহকারী প্রকৌশলী স্বজন ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসান আল মামুন, রাকিব আহমেদ, সার্ভেয়ার মো. সোহেল রানা, র্যাব, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, পৌর এলাকার কাঞ্চনপুর মৌজায় ১৩১ শতাংশ জমি অধিগ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। উক্ত জমিটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও যানবাহন পার্কিং করে আসছিলো।

এসকল স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান ও পত্রিকায় গণ বিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করা হলেও এসকল স্থাপনা সরিয়ে নেয়নি অনেকেই। সর্বশেষ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, সড়ক বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জায়গা দীর্ঘদিন যাবৎ দখল করে ট্রাক টার্মিনাল করা হয়েছিল। জায়গাটি বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হয়েছে আবার তা দখল হয়ে গিয়েছে। আমরা পত্রিকায় গণ বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করেছি। আমরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজকে সকল প্রকার অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদ করতে সফল হলাম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪