রিপোর্টার্স২৪ ডেস্ক: সবজির ভরা মৌসুমেও কমেনি পণ্যের দাম। বরং পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে চলতি বছরের নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। অক্টোবর মাসে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। আর গত বছরের নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।
রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে খাদ্যখাতেও মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরে যেখানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ০৮ শতাংশ, নভেম্বরে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ।
রিপোর্টার্স২৪/এসসি