| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রেলওয়েকে আয়কর রিটার্ন জমা থেকে অব্যাহতি দিল এনবিআর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১০:০৫:১৮:পূর্বাহ্ন  |  ৪১২৯১৯ বার পঠিত
রেলওয়েকে আয়কর রিটার্ন জমা থেকে অব্যাহতি দিল এনবিআর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেলওয়ে আয়করের আওতাভুক্ত নয় এ বিবেচনায় তাদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর/পিএসটিআর) জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আইন, ২০২৩–এর ধারা ২৬৪-এর উপধারা (৪) অনুযায়ী এ অব্যাহতি প্রদান করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) এনবিআরের করনীতি উইং থেকে জারি করা আদেশে বলা হয়, রেলওয়ে করযোগ্য সত্তা নয়; ফলে তাদের কাছ থেকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র আর চাওয়া হবে না। আদেশে সই করেন দ্বিতীয় সচিব (কর আইন–১) নুসরাত ফারজানা।

সরকারি দফতরগুলোর ক্ষেত্রে কর-সংক্রান্ত কাগজপত্র দাখিলে প্রায়ই জটিলতা দেখা দেয়। এনবিআরের এই সিদ্ধান্ত রেলওয়ের ক্ষেত্রে এমন প্রক্রিয়াগত জটিলতা কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪