| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হিন্দু পাড়ায় ভোটের প্রতিশ্রুতি ও বয়স্ক ভাতার কার্ডে চাঁদাবাজির অভিযোগ, জামায়াত কর্মী আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১০:৪৯:০১:পূর্বাহ্ন  |  ১১৬৮৭৩৬ বার পঠিত
হিন্দু পাড়ায় ভোটের প্রতিশ্রুতি ও বয়স্ক ভাতার কার্ডে চাঁদাবাজির অভিযোগ,  জামায়াত কর্মী আটক

রিপোর্টার্স২৪ ডেস্ক : বগুড়া সদরের হিন্দু পল্লীতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ৫০০ টাকা নেওয়া এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অঙ্গীকার নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মোঃ মোকসেদ আলী। তার বাড়ি বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের ইসলামপুর হরিগাড়ী উত্তর পাড়ায়।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয় জনতা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বগুড়া সদর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

এলাকাবাসী জানিয়েছে, কয়েকদিন আগে জামায়াত কর্মী মোকসেদ বেলাইল হিন্দু পল্লীতে গিয়ে বয়স্ক ও বিধবা মহিলাদের সরকারি ভাতা করে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ছবি ও ভোটার আইডি নিয়ে যায়। অনলাইনের কাজের জন্য তিনি জনপ্রতি ৫০০ টাকা করে নেন। টাকা নেওয়ার সময় তিনি হিন্দু মহল্লার ভোটারদের জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রলুব্ধ করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার বেলা ১২টার দিকে মোকসেদ তার এক মুরুব্বিকে নিয়ে আবার ঘটনাস্থলে আসে। এ সময় সবাই তাকে ঘিরে ধরলে তিনি অনলাইনে আবেদনের কয়েকটি কপি ফেরত দেন।

ঘটনাটি নিয়ে হৈচৈ শুরু হলে অনেকেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।

ঘটনা সম্পর্কে জানার জন্য কয়েকবার বগুড়া সদর থানার ওসিকে ফোন করা হলেও তিনি সাংবাদিকদের ফোন রিসিভ করেননি। পরে পুলিশের মিডিয়া প্রধানের কাছে জানতে চাইলে তিনি মোকসেদকে আটকের বিষয়টি স্বীকার করেন। তবে তিনি মোকসেদকে টাউট বলে উল্লেখ করেন।

এদিকে, ঘটনার পর থেকেই একটি মহল মোকসেদকে থানা থেকে ছাড়িয়ে নেওয়া এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

তবে আটক মোকসেদ জামায়াতের কেউ নন বলে জানিয়েছেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি আ. মালেক।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪