| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৫:০২:২৬:পূর্বাহ্ন  |  ১৮৭৯৭৬৬ বার পঠিত
লক্ষ্মীপুরে কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকার জগদীশপুর গ্রামের মনু মিঝির বাড়ির সফিউল্যার কবরস্থান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দেশীয় একনলা ৫ টি রাইফেল ও ১ টি এলজি রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র গুলো লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের নুরউদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। 

প্রেস ব্রিফিং এ তিনি জানান, সম্প্রতি চন্দ্রগঞ্জ থানা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নুরউদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময় ওয়ার্কশপটির মালিক পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের সময় বেগমগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ওই এলাকায় আরও অস্ত্র রয়েছে কিনা, সে বিষয়ে বেগমগঞ্জ থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪