| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১১:৩১:৫৩:পূর্বাহ্ন  |  ১১৮৫৬৫৮ বার পঠিত
ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই মোঃ সোহেল রানা (৪০) নিহত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামের পূর্ব পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত সোহেল রানা শফিউদ্দিন মন্ডলের বড় ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী মোঃ জুয়েল রানা (২৮) পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন জুয়েল। প্রবাসে থাকাকালীন সময়ে বড় ভাইয়ের নামে টাকা পাঠাতো সে। মাস দুয়েক আগে সিঙ্গাপুর থেকে বাড়ি এসে বড় ভাই সোহেলের নিকট পাঠানো টাকার হিসাব চাইলে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়।

ঘটনার দিন দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েলের দিকে একটি বঁটি ছুড়ে মারে সোহেল। এতে জুয়েল সামান্য আঘাতপ্রাপ্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই বটি দিয়েই বড় ভাইয়ের ঘাড়ের বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যায় সে। স্থানীয়রা সোহেলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু ঘটে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪