| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১৩:৩১:৩৮:অপরাহ্ন  |  ১১৪৬৫২৭ বার পঠিত
শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন

শেরপুর প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ভাতশালা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, যুবসমাজ দেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। দক্ষতা, উদ্ভাবন এবং সততার মাধ্যমে তরুণরা ভবিষ্যৎ বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা এনসিপির সদস্য সচিব মো. নূর ইসলাম, তরুণ উদ্যোক্তা মো. দেলোয়ার হোসেন, সানজিদা জেরিন প্রমুখ।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪