| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১৩:৪৩:৩৫:অপরাহ্ন  |  ১১৭৩৪১৭ বার পঠিত
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার(৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন কমিশনের (ইসি) কমিশনারদের নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সিইসি নির্বাচন আয়োজনের অগ্রগতি তুলে ধরেন। 

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অপরদিকে সরকারের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

বৈঠকে সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের সব প্রস্তুতি সঠিকভাবে এগিয়েছে এবং কমিশন সম্পূর্ণভাবে প্রস্তুত। প্রস্তুতিকালে ইসিকে সহযোগিতা করার জন্য তিনি প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিইসি আরও বলেন, জনগণ ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ায় দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে।

ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, জাতির প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারাই (ইসি) চালকের আসনে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ‘ইতিহাসের সেরা নির্বাচন’ আয়োজনের লক্ষ্যে সরকার অগ্রসর হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪