| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১৩:৫২:৫০:অপরাহ্ন  |  ১১৫৮২৪৮ বার পঠিত
শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে আল-রাজি হাসপাতালের বিরুদ্ধে।

সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাসপাতালের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্সের ঘাটতি এবং অনুমোদন ছাড়াই চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, নবজাতকের মৃত্যুর অভিযোগের পর অভিযোগের সত্যতা যাচাই ও নথিপত্র পরিদর্শনে এসে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। ফলে হাসপাতালকে জরিমানা এবং শর্তসাপেক্ষে দুই মাস পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে নিয়ম-নীতি মানতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এ হাসপাতালের অনিয়ম নিয়ে অভিযোগ ছিল। এখানে ডেলিভারি বা অপারেশন পরিচালনারও অনুমতি ছিল না। দায়িত্বপ্রাপ্ত নার্সের প্রয়োজনীয় যোগ্যতাও পাওয়া যায়নি

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে দুই মাস সময় নিয়েছে। পরবর্তীতে অনিয়ম ধরা পড়লে সিভিল সার্জনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার রাতে নবজাতকের বাবা নাজমুল ইসলাম শ্রীপুর থানায় অভিযোগ করে জানান,সন্তান হওয়ায় আগ থেকেই সিজারের বিষয়টি নিশ্চিত করা ছিল। কিন্তু আমাদের অজ্ঞাতেই নার্স–স্টাফরা নরমাল ডেলিভারির উদ্যোগ নেয়। সকাল ৮টায় ভর্তি করানোর পর সব স্বাভাবিক বলা হলেও দুপুর পর্যন্ত অপেক্ষার পর মৃত সন্তান জন্ম নেয়।

এ ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অবিলম্বে হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪