| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ল ভোজ্যতেলের দাম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১৪:০৮:১৩:অপরাহ্ন  |  ৪১২৬৪৬ বার পঠিত
বাড়ল ভোজ্যতেলের দাম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও বাড়ানো হলো ভোজ্যতেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ৬ ও ৭ টাকা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে লিটারপ্রতি পাম তেলের দাম বেড়েছে ১৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ৩৩ টাকা।

রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে এ দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজার মূল্য বিবেচনায় নতুন দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন তেল লিটার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ৯৫৫ টাকায়। খোলা পাম তেলের নতুন দাম লিটারপ্রতি ১৬৬ টাকা।

এর আগে পূর্ব ঘোষণা ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গত বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার এ ব্যাপারে অবগত ছিল না। অতীতেও এমন পরিস্থিতিতে সরকার হস্তক্ষেপ করে আগের দাম বজায় রেখেছিল বলেও উল্লেখ করেন তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪