| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১৪:০৯:২৫:অপরাহ্ন  |  ১১৮৩৫৯৯ বার পঠিত
ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । 

সভায় জানানো হয়,শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্রশ্রদ্ধা ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উপজেলার রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত গৃহীত এবং মাধবপুর জাতীয় কবরস্থানে জবীর মুক্তিযোদ্ধাদের স্মরণ ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তাছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা, উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন ও নিজ নিজ উদ্যোগে সরকারি আধাসরকারী ও সকল বাসাবাড়িতে আলোক সজ্জায় সুসজ্জিত করার প্রস্তাব গৃহীত হয়েছে। 

এছাড়াও সকাল ৯টায় ডা.কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন ও বেলা ১১ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকাল ৪ টায় কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে উপজেলা পরিষদ বনাম বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। 

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি)মোঃ সাদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মুন্সী, সহ-সভাপতি ওবায়দুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম বিটু মুন্সী, এনসিপি নেতা আশরাফ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন, সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার তালুকদার, ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, সাফিনুর হাসান নান্নু প্রমূখ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪