রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার(৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় মোহদীপুর সীমান্ত থেকে পেঁয়াজ বোঝাই দুটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে।
মেসার্স ওয়েলকাম এন্টারপ্রাইজ ও গৌড় ইন্টারন্যাশনাল নামে দুইটি প্রতিষ্ঠান এ চালান আমদানি করেছে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, দুটি ট্রাকে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। তিনি আরও জানান, সোমবার আরও কয়েকটি পেঁয়াজবাহী ট্রাক আসতে পারে।
রবিবার সরকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। অনুমতি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথম চালানটি দেশে পৌঁছায়।
রিপোর্টার্স২৪/এসসি