| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরাস্তিতে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১৫:২০:১৩:অপরাহ্ন  |  ১১৪৭৬৭০ বার পঠিত
শাহরাস্তিতে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর দুইজন ছাত্রীকে উক্ত মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুল মালেক কু-প্রস্তাবসহ স্পর্শকাতর স্থানে হাত দেয়। মাদ্রাসার অধ্যক্ষের কাছে বিষয়টি জানালে তিনি ভুক্তভোগী শিক্ষার্থীকে ধমক দেয়। এসময় কোন ধরনের প্রতিকার না পেয়ে ভুক্তভোগীরা শাহরাস্তি মডেল থানায় একটি মামলা করে। যার প্রেক্ষিতে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

এ ঘটনায় মাদ্রাসার অভিভাবক সদস্য ইব্রাহিম খলিল মঞ্জু বলেন, আমি বিষয়টি ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের কাছ থেকে জেনেছি। এ বিষয়ে অধ্যক্ষ একরামুল হক মজুমদার বিষয়টি সমাধানে চেষ্টা করলে এতো দূর যেতো না, এখানে অধ্যক্ষের গাফিলতি রয়েছে।

এ বিষয়ে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনি বিষয়টি আদালত থেকে জেনে নিন, আমি বক্তব্য দিতে পারবো না।  

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪