| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর সদরের আরএমও ডা.আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৯:৪১:১৩:পূর্বাহ্ন  |  ১৮৭৮৯৯৯ বার পঠিত
চাঁদপুর সদরের আরএমও ডা.আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

চাঁদপুর প্রতিনিধি: ২০১৮ সালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার মো. কামাল হোসেন দুলাল তার প্রতিবন্ধী মেয়ে হেলেনা আক্তার (৩০) কে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় মামলা করেন।

মামলাটি চলমান অবস্থায় আদালত ৫জনের সাক্ষ্য গ্রহন করেন। ১৫ নম্বর সাক্ষি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ আসিবুল আহসান চৌধুরী। এই চিকিৎসককে আদালত সর্বশেষ চলতি বছরের ৪ আগস্ট আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য নোটিশ করেন। কিন্তু তিনি হাজির হননি।  । মামলাটি নিষ্পত্তির জন্য আদালতে হাজির হয়ে ব্যখ্যা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতে সাক্ষ্য প্রদান না করায় ৭ বছর মামলাটি চলমান। হয়রানির শিকার হচ্ছেন মামলার বাদি পক্ষ।

মামলার বিবরণ থেকে জানা গেছে, বিচারকের আদেশ উল্লেখ করে ডাঃমোহাম্মদ আসিবুল আহসান চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৪৮৫ (এ) ধারা মোতাবেক কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং সাক্ষ্য না দেয়া পর্যন্ত তার বেতন বন্ধের জন্য জেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে নিদের্শ দেয়া হবে।

যার ফলে আদালত তাকে মামলার পরবর্তী ধার্য তারিখ ২০২৬ সালের ৮ জানুয়ারি এই চিকিৎসককে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪