| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী পালিয়েছে

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১৭:১০:৫৫:অপরাহ্ন  |  ১১৫৮৬০৩ বার পঠিত
বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী। আহত পুলিশ কর্মকর্তা বাবর আলী বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারি টাউন উপপরিদর্শক ( এটিএসআই) পদে কর্মরত আছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়ায় ঘটনাটি ঘটে। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান,স্থানীয়দের অভিযোগ পেয়ে বাবর আলী একজন কনস্টেবল সাথে নিয়ে রহমাননগর জিলাদারপাড়ায় ট্যাপেন্টাডল  বিক্রির সময় রিয়াদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় রিয়াদ বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

আহত বাবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।  পালিয়ে যাওয়া রিয়াদকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪