| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর সীমান্তে ৬ হাজার ভারতীয় সাবান জব্দ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ২০:০৬:২৭:অপরাহ্ন  |  ১১৪৮৮৬০ বার পঠিত
শেরপুর সীমান্তে ৬ হাজার ভারতীয় সাবান জব্দ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে চোরাকারবারি চক্রের গুদামজাতকৃত বিপুল পরিমাণ ভারতীয় ডাভ সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন–৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের বড়ইকুচি পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্থানীয় আব্দুল বারেকের ছেলে মো. রাব্বানীর বসতবাড়ির পাশে খড়ের গাদায় লুকানো ১৮টি বস্তায় রাখা ৮৯টি কার্টুন থেকে ৬ হাজার ৪০৮ পিস ভারতীয় ডাভ সাবান জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা।

বিজিবি জানায়, এসব সাবান অবৈধভাবে সীমান্তপথে আনা হয়ে স্থানীয় বাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কর্ণজোড়া বিওপি ক্যাম্প ইনচার্জ সুবেদার মো. ফুলু মিয়া জানান, জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪