| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপির রহমাতুল্লাহ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ২০:৩১:৫৪:অপরাহ্ন  |  ১১৭০৯৭৬ বার পঠিত
আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপির রহমাতুল্লাহ

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর দপ্তরখানা এলাকায় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত চারটি দোকান ও একটি বসতবাড়ি পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজ নেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হঠাৎ করেই সর্বস্ব হারিয়েছে। এই দুর্দিনে মানবিক দায়িত্ব থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দুর্যোগকালীন সময়ে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। 

দ্রুত ক্ষতিগ্রস্ত দোকান ও বসতঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন বিএনপি সব সময় মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিল এবং থাকবে। 

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, শনিবার বিকেল ৫টায় দপ্তরখানা এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে কয়েকটি পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪