| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাম নিয়ন্ত্রণে সীমিত আমদানির সিদ্ধান্ত

ভারত থেকে ১,৫০০ টন পেঁয়াজ আমদানি অনুমোদন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ০১:১৯:৫৩:পূর্বাহ্ন  |  ১১৪৩০২৬ বার পঠিত
ভারত থেকে ১,৫০০ টন পেঁয়াজ আমদানি অনুমোদন

রিপোর্টার্স২৪ডেস্ক: পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। রোববার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫০ জন আমদানিকারককে এ অনুমতি প্রদান করেছে। প্রত্যেকে সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানি করতে পারবেন। একই আমদানিকারক দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। অনুমতির মেয়াদ থাকছে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

এর আগে কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল, বাজার সহনীয় রাখতে রোববার থেকে সীমিত আকারে প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) দেওয়া হবে, যেখানে প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টনের অনুমোদন থাকবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

গত কয়েক দিনে কোনো স্পষ্ট কারণ ছাড়াই পেঁয়াজের দাম কেজিতে ২০–৩০ টাকা বেড়ে ১৪০–১৫০ টাকায় পৌঁছায়। আমদানির ঘোষণার পর বিভিন্ন এলাকায় দাম কমতে শুরু করেছে। বাজারে আমদানি করা পেঁয়াজ সরবরাহ হলে দাম আরও কমবে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪